রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

নতুন করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ জুন

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪২ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক :
আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের নতুন করদাতাদের বাড়তি সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো যারা আয়কর রিটার্ন জমা দেবেন, তারা জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত সময় পাবেন। তবে পুরাতন করদাতাদের আগের মতোই ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। এনবিআরের আয়কর পরিপত্র সূত্রে এ তথ্য জানা গেছে। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে এনবিআরের এক কর কমিশনার বলেন, নতুন করদাতাদের জন্য চলতি অর্থবছরের বাজেটে ‘কর দিবস’-এর সংজ্ঞা সংশোধন করেছে এনবিআর। ব্যক্তি পর্যায়ে যিনি আগে কখনো রিটার্ন দাখিল করেননি, তার জন্য আয়বর্ষ শেষ হবে পরবর্তী ৩০ জুন। অর্থাৎ ওই সময়ের মধ্যে যেকোনো দিন রিটার্ন দাখিল করতে পারবেন। আয়কর পরিপত্রে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা রাখা হয়েছে। তিনি বলেন, বিপুল সংখ্যক করদাতাকে করের আওতায় আনতে এটি একটি ভালো সিদ্ধান্ত বলে মনে করি। বর্তমানে দেশে ৭৮ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। যার মধ্যে প্রায় ২৪ লাখ করদাতা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন। আয়কর আইনে টিআইএনধারীদের জন্য রিটার্ন জমা বাধ্যতামূলক করা হলেও এনবিআর এতোদিন করদাতাদের বাধ্য করেনি। কিন্তু ২০২২-২০২৩ অর্থ বছরে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও বিভিন্ন সেবা গ্রহণসহ প্রায় ৪০ ধরনের পরিসেবার জন্য আয়কর রিটার্নের জমা স্লিপ দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর। ফলে স্বাভাবিকভাবেই আয়কর রিটার্ন দাখিলের পরিমাণ বৃদ্ধি পাবে। সাধারণত প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় নির্ধারণ করা থাকে। নির্দিষ্ট সময়ে দাখিল করতে ব্যর্থ হলে ব্যক্তিগত করদাতাদের প্রতি মাসে দুই শতাংশ হারে জরিমানা দিতে হয়। অন্যদিকে আয়কর রিটার্ন দাখিল না করেই কোনো নির্দিষ্ট সেবা গ্রহণকারী কোনো ভুয়া করদাতা ধরা পড়লে, সেবা প্রদানকারীকে করদাতা কর্তৃক ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। এ কারণে এনবিআর সাম্প্রতিক সময়ে পরিসেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য একটি কর-রিটার্ন যাচাইকরণ মডিউল তৈরি করা হয়েছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর