রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার

পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সুলভ মূল্যে দোকান স্থাপনের ব্যতিক্রমী উদ্যোগ

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৫:৪৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সুলভ মূল্যে পণ্য সরবরাহে দোকান স্থাপনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)। আজ রাজধানীর একটি হোটেলে ‘গার্মেন্ট শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার গ্রহণে ও নিরাপদ খাবার গ্রহণ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

গেইন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসান-ই-এলাহী। বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল (বিএনএনসি)-এর মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, বিজিএমইএ-এর প্রেসিডেন্ট ফারুক হাসান, গেইন বাংলাদেশ-এর পোর্টপোলিও লিড মনিরুজ্জামান বিপুল। মূল ধারনা পত্র উপস্থাপনা করেন গেইন বাংলাদেশ-এর ওয়ার্কফোর্স নিউট্রিশনের প্রকল্প ব্যবস্থাপক জি এম রেজা সুমন।

বিশ্ববাজারে জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে দেশেও দ্রব্যমূল্য অব্যাহতভাবে বেড়েই চলেছে। এর ফলে সবচেয়ে বেশি কষ্টে জীবন যাপন করছেন গার্মেন্ট শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতিতে এসব শ্রমিকদের প্রচলিত বাজারের চেয়ে তুলনামূলক কম দামে জিনিসপত্র সরবরাহের লক্ষ্যে দেশের বিভিন্ন পোশাক কারখানায় ন্যায্যমূল্যের দোকান স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে পরামর্শমূলক সহায়তা দিচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)। এর আওতায় প্রায় ৮০ হাজার উপকারভোগী এই সুবিধা পাবেন।

এহসান-ই-এলাহী বলেন, পোশাক কারখানার কর্মীদের কাজের গতি বাড়াতে পুষ্টিকর খাবার গ্রহণের কোন বিকল্প নেই। তুলনামূলক কম মূল্যে এই সকল দোকান স্থাপনের উদ্যোগ বাস্তবসম্মত। এটিকে কিভাবে আরও দেশের অন্যান্য কারখানায় বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আরও কাজ করতে হবে। সরকারের রুপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন এবং টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে শ্রমিকের নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর