বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রেমের টানে মার্কিন নারী ফেনীতে

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন

দুইজনের পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরিচয় সূত্রধরে হয় বন্ধুত্ব। পরে বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। প্রেমিকের বাড়ি বাংলাদেশে। আর প্রেমিকার বাড়ি সুদূর যুক্তরাষ্ট্রে। এক পর্যায়ে তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ ক্ষেত্রে বাধ সাধে বয়স ও ধর্ম। তবে প্রেম মানে না কোনো বাধা। প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে ছুটে আসেন প্রেমিকা। গত সোমবার দুপুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ প্রেমিক যুগল। ফেনী শহরের বেস্ট ইন রেস্টুরেন্টে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরের বাসিন্দা সেন্ডোরা ব্রোক্সের (৫৫) সঙ্গে পরিচয় হয় ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে জামশেদ আলম রাজুর (২৫)। প্রেমের সম্পর্কের পর চলতি বছর দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। সে মোতাবেক রোববার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন প্রেমিকা সেন্ডোরা ব্রোক্স। সেখানে রাজু তাকে স্বাগত জানান। রাজুর সঙ্গে বিয়ের আগে সেন্ডোরা ব্রোক্স আদালতের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর তার বর্তমান নাম রাখা হয়েছে লামিয়া।

এ ব্যাপারে জামশেদ আলম রাজু জানান, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার সকালে তিনি দেশে আসার পর আইনি প্রক্রিয়া শেষ করে আমরা বিয়ে করেছি। আমার স্ত্রী আমেরিকার একটি হাসপাতালে চাকরি করেন। তিন সপ্তাহ পর তিনি আবার আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। বর্তমানে আমি এলাকায় ব্যবসায় করছি। আমাদের জন্য সবার দোয়া কামনা করি।
রাজু আরও বলেন, সেন্ডোরা আমাকে ভালোবেসে এখানে এসেছে। সুখে-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি। সে আমার জন্য নিজ ধর্ম ত্যাগ করেছে।

মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুশি সেন্ডোরাও (লামিয়া)। তিনি বলেন, আমি ভালো আছি। আমার অনেক ভালো লাগছে। আদালত সূত্রে জানা গেছে, রাজু ও সেন্ডোরা আদালতে হাজির হয়ে হলফনামা দিলে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ তা মঞ্জুর করেন।

আমিরাবাদ ইউনিয়নের সদস্য গোলাম মাওলা বলেন, আমেরিকান এক নারীর সঙ্গে উভয় পরিবারের সম্মতিতে বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ে হয়েছে বলে শুনেছি। এর আগে কখনো আমাদের এলাকায় কেউ বিদেশী বউ নিয়ে আসেনি। বিয়ের পর তারা ফেনী শহরেই থাকছে। তাদের জন্য শুভ কামনা রইলো।
এদিকে বিদেশী বউকে এক নজর দেখতে রাজুর বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এমন বিয়ে দেখে এলাকাবাসী ও রাজুর স্বজনরা খুশি।


এই বিভাগের আরো খবর