রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার

বাণিজ্য সম্প্রসারণে সিঙ্গাপুরের সাথে এমওসি সই

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দু’দেশের মধ্যে মেমোরেন্ডাম অব কোঅপারেশন (এমওসি) সই হয়েছে। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং সিঙ্গাপুরের যোগাযোগ, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী এস ইসওয়ারান নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন,সামনের দিনগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এমওসি উল্লেখযোগ্য ভুমিকা রাখবে। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তিনি বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য সম্ভাবনাময় এলাকা। পণ্য, সেবা ও বিনিয়োগখাতেও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়ন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার উপস্থিত ছিলেন।টিপু মুনশি জানান, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। শীঘ্রই নেগোসিয়েশন শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, সিঙ্গাপুরের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হলো, সেটাকে উভয় দেশই স্মরণীয় করে রাখতে চায়। সিঙ্গাপুর বাংলাদেশের পর্যটন,হালাল খাবারসহ আরও বেশ কিছু খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলে তিনি জানান। সিঙ্গাপুরের যোগাযোগ, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী এস ইসওয়ারান বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। সিঙ্গাপুর অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশের কক্সবাজারে আন্তর্জাতিক বিমান বন্দর গড়ে উঠছে। বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির জন্য এ বিমানবন্দর খুব সহায়ক হবে। বাংলাদেশের পর্যটন শিল্পকে আর্ন্তজাতিক অঙ্গনে তুলে ধরতে প্রচারণা বাড়ানোর প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

জনশক্তি রপ্তানি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশকে এখন আরও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। দক্ষ জনবল থাকলে দেশে বসেই বিদেশে সেবা রপ্তানি করা সম্ভব।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এমওসি দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিশেষ সহায়ক হবে। বিপুলসংখ্যক বাংলাদেশী সিঙ্গাপুরে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বহু পুরনো এবং গভীর।
ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর