রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

ব্রুনাইয়ে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৬:১৬ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : ব্রুনাইয়ে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি সেটিয়া হাজি এরাইওয়ান বিন পেহিন দাতু পেকারমা জয়া হাজী হোহদ ইউসুফের সাথে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং ব্রুনাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি পিজি নরাসিমা উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। বিভিন্ন দেশের শ্রমবাজারে বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কর্মীরা সুনামের সাথে কাজ করছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ যে কোন ধরনের অনিয়মতান্ত্রিক অভিবাসনকে নিরুৎসাহিত করে এবং গুণগত অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।
বৈঠকে দাতো সেরি সেটিয়া হাজি এরাইওয়ান বিন পেহিন দাতু পেকারমা জয়া হাজী হোহদ ইউসুফ বলেন, বাংলাদেশ ও ব্রুনাই মুসলিম প্রধান দেশ হিসেবে দু’দেশের সংস্কৃতির মধ্যে সাদৃশ্য বিদ্যমান। তাই ব্রুনাইয়ের কর্মরত বাংলাদেশি কর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়।
তিনি বলেন, ব্রুনাই সরকার অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে সদা তৎপর।
তিনি আরো বলেন, বাংলাদেশ-ব্রুনাই মানব পাচার প্রতিরোধে একসঙ্গে কাজ করতে পারে। ব্রুনাইয়ের সুলতানের আসন্ন রাষ্ট্রীয় সফরের সময় সে দেশে কর্মী প্রেরণ বিষয়ে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। উক্ত সমঝোতা স্মারক বাংলাদেশের কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরো সম্প্রসারিত ও নিরাপদ করবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ব্রুনাই হাইকমিশনার হিজ হারিস ওসমান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. শহিদুল আলম, ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রমুখ।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর