শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

ভোটকেন্দ্র দখলমুক্ত থাকলে মুরাদনগরে ১১ দলীয় জোটের জয় সুনিশ্চিত: আসিফ মাহমুদ

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত হলে মুরাদনগর আসনে ১১ দলীয় জোটের বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মুরাদনগরের কোম্পানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক বিশাল পথসভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

আসিফ মাহমুদ তার বক্তব্যে এলাকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “ভোটকেন্দ্র দখল আর কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন হলে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে।” এসময় তিনি বিগত সময়ের নেতৃত্বের সমালোচনা করে দাবি করেন, গত ২৫ বছরে মুরাদনগরে যে উন্নয়ন হয়নি, বর্তমান অন্তর্বর্তীকালীন উন্নয়নের ধারায় গত ১৫ মাসেই তার চেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়েছে।

জনসভায় তিনি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে বড় ধরণের চমক দেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল নির্বাচিত হলে, এক মাসের মধ্যে “কুমিল্লা বিভাগ” ঘোষণা করা হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করা হবে।

দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি পরিচ্ছন্ন সমাজ গড়ার অঙ্গীকার করে আসিফ মাহমুদ বলেন, “দাঁড়িপাল্লা মার্কাই পরিবর্তনের প্রতীক। এই মার্কায় ভোট দেওয়া মানেই উন্নয়নের পক্ষে থাকা।” জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী ইউসুফ সোহেল, এনপিপি নেতা অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। পথসভাটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক জনসমুদ্রে পরিণত হয়, যা মুরাদনগরের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

 


এই বিভাগের আরো খবর