শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এম বাবুল, কাপ্তাই (রাঙ্গামাটি)
রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ন

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট – ২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ৩ টায় উপজেলা পর্যায়ে টুর্ণামেন্ট পরিচালনা কমিটি এবং উপজেলা শিক্ষা অফিস এই খেলার আয়োজনে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।

উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার এর সভাপতিত্বে খন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হাবিবুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী খেলায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য ও আঁখি তালুকদার, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,চৌধুরী মোহাম্মদ রিপন,রিপন মারমা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে প্রথম খেলায় বালিকা বিভাগে( বঙ্গমাতা) ওয়াগ্গা ইউনিয়ন এর পাগলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে কাপ্তাই ইউনিয়ন এর হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরবর্তী রাউন্ডে উর্ত্তীন্ন হন।

এদিকে উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় বালক বিভাগে( বঙ্গবন্ধু) কাপ্তাই ইউনিয়নের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উর্ত্তীণ হন।

এদিকে খেলা শেষে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ এর পক্ষ হতে প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী এবং কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী সহ অন্যান্য অতিথিরা অংশগ্রহনকারী প্রত্যেক খেলোয়াড়দের একটি করে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেন।
টুর্নামেন্টে ৫ টি ইউনিয়ন এর সর্বমোট ১০ টি দল অংশ নেন।
খেলা পরিচালনা করেন শিক্ষক উচাই মং মারমা, উসাই মারমা এবং আবু বক্কর সোহেল।


এই বিভাগের আরো খবর