কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ১৯৯তম পবিত্র ঈদুল ফিতরের জামাতকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়।
১৯ মার্চ সকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়ের সভাপতিত্বে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল হক সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ সদর মডেল থানা এবং পুলিশের বিভিন্ন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন- কয়েকটি সেক্টরে ডিউটি বন্টন করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরের সেক্টর কমান্ডার থাকবেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। উপস্থিত মুসল্লীদের নির্ভয়ে ঈদুল ফিতরের জামাত আদায় করতে পারবে। মুসল্লীদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক ড্রোন দ্বারা তদারকি করা হবে।