বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৪২ অপরাহ্ন

সুনামগঞ্জের অন্যতম প্রধান বোরো ভাণ্ডার ‘দেখার হাওর’ এখন এক ধ্বংসস্তূপের নাম।

আজ শনিবার ভোরে ‘গুজাউনি’ বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকতে শুরু করায় তলিয়ে গেছে হাজার হাজার কৃষকের সারা বছরের ঘাম ও স্বপ্ন। প্রশাসনের অব্যবস্থাপনা আর সময়মতো বাঁধ সংস্কার না করার অভিযোগে হাওরজুড়ে এখন রণক্ষেত্র সদৃশ পরিস্থিতি বিরাজ করছে। একদিকে পানির সাথে লড়াই, অন্যদিকে ক্ষোভে ফুঁসছে কয়েক হাজার কৃষক।

​শনিবার ভোর থেকে বড়দই বিলের পানির চাপে গুজাউনি অংশের বাঁধটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে হাওরের নিচু এলাকার আধপাকা সোনালী ধান তলিয়ে যায়। স্থানীয় কৃষকরা লাঠি, কোদাল আর বালুর বস্তা নিয়ে বাঁধ মেরামতের আপ্রাণ চেষ্টা চালালেও পানির তীব্র স্রোতের কাছে তারা পরাস্ত হন। চোখের সামনে ফসল তলিয়ে যেতে দেখে অনেক কৃষককে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সহায়-সম্বল হারানো কৃষকরা স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের ওপর তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের অভিযোগ, বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে এবং তদারকির অভাবেই আজ এই বিপর্যয়।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উঁচুর দিকের ফসলটুকু অন্তত বাঁচাতে এখন একটিই দাবি তুলছেন কৃষকরা— আসামপুর ও উথারিয়া ফসল রক্ষা বাঁধটি কেটে দেওয়া। কৃষকদের দাবি, এই বাঁধটি কেটে দিলে হাওরের ভেতরে জমা হওয়া পানি দ্রুত বের হয়ে যাবে, যা অন্তত কিছু ধান রক্ষা করতে সাহায্য করবে।

​বিক্ষুব্ধ এক কৃষক আর্তনাদ করে বলেন”আমাদের কলিজা ডুবছে ভাই! যদি এখনই উথারিয়া বাঁধ না কাটা হয়, তবে আমরা সপরিবারে না খেয়ে মরব। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তবে আমরা নিজেরাই বাঁধ কাটতে বাধ্য হব।”

​কৃষকদের দাবির মুখেও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত মেলেনি। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহজাহান মিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

​অন্যদিকে, সুনামগঞ্জ পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইমদাদুল হক জানান, ভেঙে যাওয়া বাঁধটি মূলত ফসল রক্ষা বাঁধ ছিল না। তিনি বলেন, “উথারিয়া বাঁধটি কাটলে পরে আর মেরামত করা যাবে না। এটি কাটতে হলে জেলা কমিটি বা উপজেলা কমিটি যদি অনুমতি দেয় তাহলে বাধঁটি কৃষকরা কাটতে পারে।

​কৃষি বিশেষজ্ঞদের মতে, দেখার হাওর সুনামগঞ্জের অর্থনীতির প্রাণকেন্দ্র। যদি দ্রুত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি বের না করা হয়, তবে কয়েক হাজার হেক্টর জমির ধান পচে গিয়ে পুরো জেলায় তীব্র খাদ্যাভাব দেখা দিতে পারে।

​বর্তমানে হাওর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে বাড়ছে পানির উচ্চতা, অন্যদিকে বাড়ছে কৃষকদের পুঞ্জীভূত ক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে দ্রুত কোনো সিদ্ধান্ত না এলে দেখার হাওরের বোরো ফসল পুরোপুরি বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 


এই বিভাগের আরো খবর