সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন

দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন

ফরিদুল ইসলাম, জামালপুর
সোমবার, ৪ মে, ২০২৬, ২:৫০ অপরাহ্ন

টানা কয়েক দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে জামালপুর শহরের জনজীবন। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

এমন পরিস্থিতির মধ্যেই পৌর প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর সরকারি খরচে কক্সবাজারে ‘আনন্দ ভ্রমণে’ থাকার অভিযোগে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
রোববার (৩ মে) দুপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে শহরের শেখেরভিটা রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। এতে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন প্রায় ৪০ মিনিট আটকা পড়ে। অবরোধের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে বেলটিয়াসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগ চরমে পৌঁছায়। অভিযোগ রয়েছে, পৌর প্রশাসক মৌসুমি খানম, প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানসহ প্রায় ১৫ জন কর্মকর্তা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। ভ্রমণে থাকা এই তালিকায় হিসাবরক্ষণ, প্রকৌশল, লাইসেন্স, পানি ও বাজার বিভাগসহ গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন।
ভুক্তভোগীদের ক্ষোভ স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে গেছে। বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক ডুবে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে। স্থির ও দূষিত পানির কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি উদ্বেগজনক।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ভুক্তভোগী বলেন, “আমরা পানির মধ্যে দিন কাটাচ্ছি, আর তারা জনগণের টাকায় ঘুরতে গেছে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
জামালপুর পরিবেশ আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম জানান, পৌর এলাকার অন্তত ১০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
প্রশাসনের বক্তব্য অভিযোগের বিষয়ে পৌরসভার কর নির্ধারক শফিকুল ইসলাম বলেন, “আমরা ভ্রমণে থাকলেও নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। কাজ আগের তুলনায় দ্রুতগতিতে চলছে।”
পৌর প্রশাসক মৌসুমি খানম দাবি করেন, “বৃহস্পতিবার ছুটি নিয়ে কক্সবাজারে এসেছি। মাত্র একদিন কর্মদিবস মিস হয়েছে। সোমবার থেকে অফিসে যোগ দেব।” তিনি আরও বলেন, ভ্রমণে থাকলেও কার্যক্রম মনিটরিং করা হচ্ছে এবং শেখেরভিটা এলাকার জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
তবে প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের উদ্বেগ সচেতন মহলের মতে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্ব জনগণের পাশে থাকা। এমন সময়ে দায়িত্বশীল কর্মকর্তাদের ভ্রমণ জনমনে নেতিবাচক বার্তা দিচ্ছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।


এই বিভাগের আরো খবর