সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক রেলক্রসিং, লঞ্চ ও ফেরি দুর্ঘটনা: উন্নয়নের আড়ালে এক নীরব জাতীয় সংকট রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে

নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা

মনির হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
সোমবার, ৪ মে, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ বাজারের সড়ক গুলোর বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাজারে আসা ক্রেতা এবং ব্যবসায়ীরা।

সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে তলিয়ে যায় রাস্তা এবং সৃষ্টি হয় জলাবদ্ধতার। ফলে প্রায় অচল হয়ে পড়েছে বাজারে যাতায়াত। চলতি বছরের ১ এপ্রিল বকুল মিয়া বাজারটি ইজারা নেন ৪১ লাখ ৬০ হাজার টাকায়। এ বাজার থেকে প্রতি বছর বিপুল রাজস্ব আদায় হলেও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ ওঠেছে।

সরেজমিনে জানা যায়- আলবাহরাইন সুপার মার্কেট থেকে লঞ্চঘাট, রফিক মোল্লার দোকান এলাকা থেকে কাপড়পট্টি হয়ে পোস্ট অফিস, ফলপট্টি, স্বর্ণপট্টি, আব্দুল অহাব দাখিল মাদ্রাসার সামনের সড়ক, কেন্দ্রীয় জামে মসজিদ, ইউনিয়ন পরিষদ, সবজি ও মাছ বাজার, চাউলপট্টি, পানপট্টি এবং নৌকাঘাট পর্যন্ত প্রায় সব সড়কই হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা এ সব রাস্তায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা।

জলাবদ্ধতার মূল কারণ হিসেবে স্থানীয়রা দায়ী করছেন দীর্ঘদিন যাবত ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনাকে। এতে ক্রেতারা বাজারে আসতে অনাগ্রহী হয়ে পড়ছেন। ফলে বাজারের ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছেন স্থবিরতা।

বিশেষ করে আব্দুল অহাব দাখিল মাদ্রাসার সামনের প্রায় ৩০০ ফুট সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন অসংখ্য শিক্ষার্থী ও মুসল্লিরা। বৃষ্টির সময় এই সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

মুদি দোকান ব্যবসায়ী মো. আল আমিন বলেন- “বাজারে প্রায় এক হাজার প্রতিষ্ঠান থাকলেও পাকা সড়ক রয়েছে মাত্র ১০০ ফুট। পাকা ঘাট না থাকায় নৌযান থেকে মালামাল ওঠানামা করতে গিয়ে ঘটছে ক্ষতি ও দুর্ঘটনা। দ্রুত ব্যবস্থা না নিলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে।”

ব্যবসায়ীরা দাবি করেন- প্রতি বছর বড় অঙ্কের ইজারা আদায় হলেও উন্নয়ন হয় না বাজারের। ফলে কমে যাচ্ছে ক্রেতা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা। বাজারের ইজারাদার জানালেন- “প্রশাসনের সহযোগিতা ছাড়া একক ভাবে সড়ক সংস্কার বা পাকা ঘাট নির্মাণ সম্ভব নয়। তবে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।” স্থানীয় ব্যবসায়ী নবী সিকদার বলেন- অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রায়ই পানিতে তলিয়ে যায় সড়ক। এতে দুর্ঘটনার শিকার হচ্ছে অটোরিক্সা ও সিএনজি। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান-“বর্তমানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই। বিষয়টি সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 


এই বিভাগের আরো খবর