লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার ৪মে সকাল ১০ টায় বড়বাড়ির ব্র্যাক সিডের ডিলার অরুন পাটোয়ারী সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার সোহায়েল আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে ব্র্যাক সিডের কর্মকর্তা মো: রশীদুল ইসলাম, রিজিওনাল সেলস্ ম্যানেজার, রংপুর রিজিওন, আরো আলোচনা করেন মনিটরিং অফিসার কৃষিবিদ মো : নাজমুল হোসেন, টেরিটোরি সেলস্ অফিসার আবু নোমান সিদ্দিক, টেরিটরি সেলস অফিসার বিজয় হোসেন।
এ সময় অত্র এলাকার ৫০ জন মডেল কৃষক অংশগ্রহণ এবং তারা বাস্তব অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে আলোচনা করেন। কর্মশালা শেষে সময়োপযোগী ও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ৫০ জন কৃষকের মাঝে ফ্রী সবজি বীজ জৈব বালাইনাশক বিতরণ করা হয়।
উপস্থিত সকল কৃষক আয়োজকদের এরকম শিক্ষা মূলুক কর্মশালা আয়োজকদের ধন্যবাদ জানান এবং আবারো এরকম কর্মশালা আয়োজনের অনুরোধ করেন।
স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে সহায়তা করে এবং উৎপাদন বৃদ্ধিতে বায়োপেস্টি সাইডের ব্যবহার বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন।