রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বাংলাদেশ-ডেনমার্ক ‘বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব’ শীর্ষক বিজনেস সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৫:১১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ-ডেনমার্ক ‘বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব’ শীর্ষক এক বিজনেস সেমিনার ডেনমার্কের কোপেনহেগেনস্থ বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে। ডেনমার্কের কোপেনহেগেনস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ড্যানিশ কনফেডেরেশন অব ইন্ড্রাস্টিজের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয় । সোমবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দু’দেশের ব্যবসায়ী ও বিনিয়োগ প্রতিনিধিদের মাঝে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বাণিজ্য-বিনিয়োগে নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে বাংলাদেশ ও ডেনমার্কের কূটনীতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী পালনের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত এম.আল্লামা সিদ্দীকী ও বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রুপ পিটারসেন স্বাগত বক্তব্য রাখেন।
দূতাবাসের কর্মকর্তা মুহাম্মদ সাকিব সাদাকাত সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়েবিনারে বিডা-এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মোঃ জসীম উদ্দিন, ড্যানিশ কনফেডেরেশন অব ইন্ড্রাস্টিজ এর পক্ষ হতে সিনিয়র চিফ কনসাল্ট্যান্ট ওলে লিনেট জুল প্রমুখ বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত এম.আল্লামা সিদ্দীকী সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অব্যাহত ধারা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, অভ্যন্তরীণ বাজারের ক্রম সম্প্রসারণ এবং সামাজিক স্থিতিশীলতার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং সরকার ২০৪১ সালের মধ্যে একটি উচ্চ আয়ের সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে বদ্ধ-পরিকর।

বাংলাদেশে নিযুক্ত ডেনমাকের রাষ্ট্রদূত উইনি তার স্বাগত বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগের জন্য কৃষি, সবুজ প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি, টেকসই নগরায়ন খাত, পানি শোধন, তথ্য-প্রযুক্তি খাতসহ বিভিন্ন খাতের অভূতপূর্ব সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মহাপরিচালক (ইন্টারন্যাশনালইনভেস্টমেন্ট প্রমোশন) তার মূল প্রবন্ধে বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ওপর বিশেষ আলোচনা ও আলোকপাত করেন এবং ব্যবসা অনুকূল পরিবেশ ও সুযোগের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন।
সেমিনারে বক্তরা বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে লাভবান হতে ড্যানিশ বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
ঢাকা প্রতিদিন /এআর


এই বিভাগের আরো খবর