রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বন্দর থেকে পণ্য খালাসের সময় কমাতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

অনলাইন ডেস্ক :
বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : দেশের প্রধান বন্দরগুলো থেকে আমদানি পণ্য খালাসের সময় কমিয়ে আনতে আধূনিক যন্ত্রপাতি সংযোজন ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এক সমীক্ষা প্রতিবেদনে। জাতীয় রাজস্ব বার্ড (এনবিআর) পরিচালিত ‘টাইম রিলিজ স্টাডি ২০২২’ শীর্ষক এক সমীক্ষায় এই পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে এই সমীক্ষা প্রকাশ করা হয়। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্যের ভিডিও রেকর্ড শোনানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের চার্জ্য দ্য অফেয়ার্স সুজানি ম্যুলার।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব কাস্টমস সংস্থার (ডাব্লি­উসিও) দিক নির্দেশনায় এবং সুইজারল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা এই সমীক্ষা পরিচালনা করে এনবিআর।এই সমীক্ষায় মুলত বিভিন্ন আমদানি পণ্য খালাসে বন্দর কেন্দ্রিক কাস্টমস সেবা পেতে কত সময় লাগে তা সমীক্ষা পরিচালনা করে প্রতিবেদন তৈরী করা হয়েছে।

প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় কমিয়ে আনতে কাস্টম সেবার ধাপ কমিয়ে আনার পাশাপাশি সকল ডকুমেন্টে অনলাইনে দাখিল ও অনলাইনে কার্যক্রম পরিচালনা করলে অধিক সুবিধা পাওয়া যাবে।সমীক্ষায় বেনাপোল বন্দরের সময় কমিয়ে আনতে বন্দরের শেড ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু এবং আধুনিক লোড আনলোডিং করার যন্ত্রপাতি স্থাপনের সুপারিশ করা হয়েছে।

আর ঢাকা কাস্টমস হাউজের বিমানের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে সর্বাধুনিক প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ জনবল বাড়ানোর পরামর্শ দেওয়া হয় এতে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এই সমীক্ষায় উঠে আসা সুপারিশ বাস্তবায়ন করা হলে বাংলাদেশের উন্নয়শীল দেশের কাতাদের গিয়ে টিকে থাকা সহজ হবে। তাই আমরা এ সমস্ত সুপারিশ বাস্তবায়ন করতে চাই।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর