রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

কর্ণফুলী টানেল চালু হলে জাতীয় প্রবৃদ্ধি ১ শতাংশ বাড়বে

অনলাইন ডেস্ক :
সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : কর্ণফুলী টানেল চট্টগ্রামে শিল্পায়নের নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে। কর্ণফুলীর দক্ষিণে গড়ে উঠেছে বড় বড় শিল্প কারখানা। টানেল চালু হলে জাতীয় প্রবৃদ্ধি ১শতাংশ বাড়বে বলে মনে করেন শিল্পপতি, বিনিয়োগকারীরা। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালাবিবির দীঘি পর্যন্ত সড়কটিকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। টানেল চালু হলে বিপুল পরিমান যানবাহনের চাপ সামাল দিতে ছয় লেনে উন্নীত করা হচ্ছে সড়কটি। প্রায় তিনশ’ কোটি টাকা ব্যায়ে সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংযুক্ত হওয়ার কথা টানেলের সংযোগ সড়কের সাথে। একই ভাবে কাজ চলছে শিকলবাহা-আনোয়ারা সড়কেরও। টানেল চালু হলে প্রতিদিন চলাচল করবে প্রায় ৬৩ হাজারের বেশি যানবাহন।

স্থপতি ও নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আশিক ইমরান বলেন, “এটার যে সুফল সেটা আদায় করার জন্য যে অন্যান্য আনুষঙ্গিক কাজ করা দরকার সেদিকে দৃষ্টি দেয়া উচিৎ এবং নিশ্চই সরকার এবং সরকারের বিভিন্ন বিভাগ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে।” টানেলের সাথে যেসব সংযোগ সড়ক তৈরি হচ্ছে সেসব সংযোগ সড়কে যাতে ভবিষ্যতে যানজট তৈরি না হয় সেজন্য উদ্যোগী হওয়ার পরামর্শ এই বিনিয়োগকারীর।
শিল্পতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, “চট্টগ্রাম শহরে রোড নেটওয়ার্কিং অত ভালো আছে বলে আমার মনে হয়না। যে কারণে এই নেটওয়ার্ক নিয়ে একটু চিন্তা করতে হবে।” টানেলের কারণে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়নসহ পর্যটন শিল্পের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে জাতীয় প্রবৃদ্ধি ১% বাড়বে বলে মনে করেন চট্টগ্রামে এই শিল্পদ্যোক্তা।

বিজিএমইএ এর সাবেক প্রথম সহসভাপতি আবু তৈয়র বলেন, “দক্ষিণ চট্টগ্রামের বিশাল একটা জনগোষ্ঠীকে যদি আমরা উন্নয়নের চাকার সাথে সংযুক্ত করতে পারি, জাতীয় অর্থনীতিতে এটা বিরাট ভূমিকা রাখবে। আমি মনেকরি এটা এটলিস্ট এক পার্সেন্ট প্রবৃদ্ধি বাড়াবে।”এদিকে টানেলকে ঘিরে যে সম্ভবনা তৈরি হয়েছে সে সম্ভাবনাকে কাজে লাগাতে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সমন্বিত উদ্যোগ নেয়ার পরমর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ইসলামী ব্যাংক লিমিটডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন বলেন, “সরকার এবং বেসরকারি সংস্থাগুলো মিলে যদি এমন একটা মিটিং করে তাদের ডিমান্ডগুলো চিহ্নিত করে, তারা কী চায় এবং কিভাবে চায় এভাবে উদ্যোগ নিলে টানেলের সুফল দ্রুত পাওয়া যাবে।”
কর্ণফুলী টানেলের কারণে শুধু আনোয়ারা বা কর্ণফুলীই নয়, মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত শিল্পায়ন ও পর্যটনের নতুন সম্ভবনা তৈরি হয়েছে বলেও মনে করেন তারা। তবে, এ জন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ নেয়ার কথাও বলছেন তারা।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর