বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে শ্রীপুরে দুই সড়কের কাজ শুরু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও জনভোগান্তি কমাতে পৃথক দুটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকার বেড়াইদের চালা ও তৎসংলগ্ন এলাকায় এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। প্রকল্প দুটির মোট ব্যয় ধরা হয়েছে ৭৪ লাখ টাকা।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রথম প্রকল্পের আওতায় বেড়াইদের চালা এলাকায় আনোয়ার ব্যাপারির বাড়ি থেকে লিচু বাগান অভিমুখী প্রায় ৪০০ মিটার দীর্ঘ সড়ক উন্নয়ন করা হচ্ছে। সড়কটির প্রস্থ ৩ দশমিক ৬ মিটার থেকে ৬ মিটার পর্যন্ত। ৬০ লাখ টাকা ব্যয়ে সড়কটি আধুনিক ইউনি ব্লক পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ’।

অন্যদিকে, দ্বিতীয় প্রকল্পের আওতায় লিচু বাগান থেকে দোখলা অভিমুখী আরও একটি ৪০০ মিটার দীর্ঘ সড়কের এইচবিবি পদ্ধতিতে উন্নয়ন কাজ চলছে। ১০ ফুট প্রশস্ত এই সড়কের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ টাকা।

স্থানীয়ভাবে এ সড়কের উন্নয়নের জন্য আবেদন করেছিলেন ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি ফরিদুল আলম এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম। প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘খান এন্টারপ্রাইজ’।

উন্নয়ন কাজের উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং সহজ যোগাযোগ নিশ্চিত করতে এই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। টেকসই নির্মাণসামগ্রী ব্যবহারের মাধ্যমে সড়কের গুণগত মান নিশ্চিত করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ দীর্ঘদিন সুফল ভোগ করতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আলম এবং উপসহকারী প্রকৌশলী হারুনর রশীদ। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌর প্রকৌশল বিভাগ জানিয়েছে, ইউনি ব্লক ও এইচবিবি পদ্ধতিতে নির্মিত হওয়ায় সড়ক দুটি আগের তুলনায় বেশি টেকসই হবে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে জনসাধারণের চলাচলের জন্য সড়কগুলো উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর