বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

মুন্সীগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চক্র, গ্রেফতার ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়ায় রুগ্ন ও বয়স্ক ঘোড়া জবাই করে তা গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে ৫ সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আজ শুক্রবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন রশিদ (অর্থ ও প্রশাসন), জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গজারিয়া থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সকালে গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় কিছু ব্যক্তি রুগ্ন ও বয়স্ক ঘোড়া জবাই করছে—এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করে প্রাণিসম্পদ বিভাগের হেফাজতে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে পুলিশ সুপার মো. মেনহাজুল ইসলাম-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গাজীপুরের টঙ্গী পূর্ব ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো—রুবেল (৩৯), সৌরভ (২১), সোহেল গাজী (২১) ও ইয়াছিন আরাফাত(২১)

পুলিশ সুপার জানান, সংবাদ সম্মেলনের পরপরই গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামের মূল হোতা মৃত বাবলু সিকদারের ছেলে রাজিব সিকদার (৪০)কে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে যমুনার চরাঞ্চল থেকে রুগ্ন ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে জবাই করত। পরে এসব মাংস প্রক্রিয়াজাত করে পিকআপ যোগে ঢাকায় এনে সহযোগীদের মাধ্যমে গরুর মাংস হিসেবে বিক্রি করত।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা হয়েছে ৯টি জবাইকৃত ঘোড়ার মাংস ও একটি জীবিত অসুস্থ ঘোড়া।


এই বিভাগের আরো খবর