বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক

পাইকগাছায় নালিশি সম্পত্তির বিরোধে তিন মহিলাকে পিটিয়ে আহত

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শনিবার, ২৪ মে, ২০২৫, ৯:৫২ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় নালিশি সম্পত্তির বিরোধে তিন মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুরে নালিশি সম্পত্তির উপর এ ঘটনা ঘটেছে।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, উপজেলার কমলাপুর গ্রামের আহসান উল্লাহ গাজীর সাথে একই এলাকার আশরাফ উজ্জামানদের ৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এ জমি নিয়ে আহসান উল্লাহ প্রতিপক্ষদের বিরুদ্ধে সম্প্রতি পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে ১৪৪ ধারা মামলা করেছেন। যার নং এম আর-১১৪/২৫ যা তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য থানায় প্রেরণ করা হয়।

থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল হালিম তদন্তের জন্য উভয় পক্ষকে থানায় ডেকে শুক্রবার উপস্থিত করে শুনানি শেষে নালিশি জমিতে উভয় পক্ষকে যেতে নিষেধ করেন। কিন্ত সে নিষেধ উপেক্ষা করে তারা ঘটনার দিন শনিবার সকাল ৯টায় জোরপুর্বক জমিতে দখলে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা এলোপাতাড়ি মারপিট করে আনছারের মেয়ে সেতারা বেগম (৬০), সেন্টুর স্ত্রী আরিফা খাতুন (২৫) ও আছাফুর রহমানের স্ত্রী মনিরা খাতুন (১৯) কে আহত করে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে প্রতিপক্ষ আমান উল্লাহ বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে তারা বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। এ সময় তারা পড়ে যেয়ে আহত হয়।

এ বিষয়ে এম আর-১১৪/২৫ নং মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হালিম মুঠোফোনে জানান, বিষয়টি নিয়ে শুক্রবার সকালে উভয় পক্ষকে নিয়ে থানায় বসাবসি হয়। বসাবসি শেষে উভয় পক্ষকে নালিশি জমিতে না যাওয়ার জন্য বলা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই বা এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি।


এই বিভাগের আরো খবর