শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার উদ্বোধন

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে সোমবার (২৯ সেপ্টেম্বর) উদ্বোধন হল দেশসেরা ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার। অনুষ্ঠানে দেশ বরেণ্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট প্রফেসর ডা. এ. কিউ. এম. মোহসেন বলেন, “আমাদের লক্ষ্য হলো সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের মাধ্যমে আমরা বাংলাদেশে এমন জটিল সার্জারি শুরু করতে চাই যা আগে কখনও সম্ভব হয়নি। এভাবে আমরা শুধুমাত্র দেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও একটি শক্তিশালী সুনাম গড়ে তুলতে চাই।”

ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ বলেন, “ইউনাইটেড গ্রুপ সবসময় এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছে যা জাতির সেবায় নিবেদিত। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের উদ্বোধনের মাধ্যমে আমরা আরো একটি পদক্ষেপ গ্রহণ করেছি যাতে রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমে যায়। আমাদের লক্ষ্য হলো দেশের মধ্যে সেরা কার্ডিয়াক সেবা নিশ্চিত করা।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর ডা. মোহসিন আহমেদ, চিফ কনসালটেন্ট অ্যান্ড ডিরেক্টর, ক্যাথ ল্যাব, কার্ডিওলজি বিভাগ। এরপর অভিজ্ঞ ও দক্ষ কার্ডিওলজিস্ট ডা. মো. রওশন মাসুদ, কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ, প্রফেসর অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দীন আহমেদ, কনসালটেন্ট, কার্ডিয়াক সার্জারি বিভাগ এবং ডা. সৈয়দ মোহাম্মদ আতিক, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন, যাতে তারা এই সেন্টারের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং বহুমুখী রোগীদের সেবা প্রদানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর, ডা. আজহারুল ইসলাম খান এবং প্রিন্সিপাল, ডা. মো. আব্দুল ওয়াকিল অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্যাতনামা স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, স্থপতি ও অভিনেত্রী অপি করিম, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জন, অন্যান্য বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার এখন সম্পূর্ণরূপে রোগীদের সেবা প্রদান করছে। এখানে কনসালটেশন, ডায়াগনস্টিক পরীক্ষা, ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং সার্জারি, সবই এক ছাদের নিচে সম্পন্ন হচ্ছে, বিশ্বমানের মান ও যত্নশীল সেবার প্রতিশ্রুতি দিয়ে।


এই বিভাগের আরো খবর