শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াই ডাব্লিউ ডি আর সি এর আয়োজনে “জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ: সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর অপরিহার্যতা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

বেকারি মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে : সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

জাহিদ হোসেন, দিনাজপুর
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, বেকারি মালিকদের সাথে বসে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে।

পাশাপাশি খাদ্যদ্রব্যে কোন ধরনের ভেজাল বস্তু ব্যবহার না করার জন্য বেকারি মালিকদের প্রতি আহবান তিনি। আজ মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র মিলনায়তনে দিনাজপুর জেলা বেকারি মালিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।

বেকারী পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন কার্যক্রমে কাঁচামালের গুণগত মান অনুমোদিত রং ও উপাদান ব্যবহার, লেবেলিং বিধি প্রতিপালন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বিষয়ে অবহিত করতে এই মতবিনিময়ে সভার আয়োজন করে জেলা বেকারি মালিক সমিতি।
সভায় অন্যান্য বক্তারা বেকারি মালিকদের অহেতুক হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন বেকারির কোন পণ্যে ভেজাল থাকলে আগে তাদের বোঝাতে হবে। তারপরো যদি তারা সেই ভুলটি করে তখন তাদের জরিমানা করা যেতে পারে। তবে সেই জরিমানাটা সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান বক্তারা।

দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি ও রংপুর বিভাগীয় বেকারি মালিক সমিতির সহ-সভাপতি মােঃ সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, চেম্বারের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দীন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

মতবিনিময়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেকারি মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ, সহ-সভাপতি মোঃ মিজানুর জামান রবি, মােঃ শফিউল্লাহ খান শুক্লা, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, কোষাধক্ষ অঙ্কুর কুমার সরকার, নির্বাহী কমিটির সদস্য মোঃ মোস্তফা সরকার, মোঃ শাহিদ আলী প্রমূখ।


এই বিভাগের আরো খবর