শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

কড়ই বাড়ী ব্রিজে ভয়াবহ ঝুঁকি, আতঙ্কে চলাচল করছে হাজারো মানুষ

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ই বাড়ী–হায়দ্রাবাদ ইয়াকুব আলী ভূইয়া সড়কের প্রবেশমুখে থাকা গুরুত্বপূর্ণ ব্রিজটি এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

ব্রিজের মাঝখানে সৃষ্টি হওয়া বড় গর্ত একে কার্যত ‘মরণ ফাঁদে’ পরিণত করেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯২ সালে নির্মিত এই ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠামোগত দুর্বলতার কারণে ব্রিজের মাঝখানে বড় অংশ ভেঙে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় দুই বছর ধরে এই বিপজ্জনক অবস্থা বিরাজ করলেও স্থায়ী কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মধ্যে অস্থায়ীভাবে সিমেন্ট দিয়ে মেরামতের চেষ্টা করা হলেও তা দ্রুতই অকার্যকর হয়ে পড়ছে।

এই সড়ক দিয়ে আকবপুরসহ আশপাশের অন্তত তিনটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী—সব শ্রেণির মানুষের জন্য এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিটি যাত্রাই যেন এক ধরনের ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতায় পরিণত হয়েছে। বিশেষ করে অটোরিকশা ও সিএনজি চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা সবচেয়ে বেশি। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনায় যাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় অটোরিকশা চালক শিমুল, বাছির ও শরীফ মিয়া বলেন, “প্রতিদিন ভয় নিয়ে ব্রিজ পার হই। অনেক সময় চাকা গর্তে পড়ে গাড়ি উল্টে যায়, যাত্রীরা আহত হন। তবুও বিকল্প পথ না থাকায় এই ঝুঁকি নিতে হচ্ছে।”

এলাকাবাসীর অভিযোগ, আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল একটি ট্রিপল মার্ডার মামলার আসামি হয়ে পলাতক থাকায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ বাড়ছে।

দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়ে এলাকাবাসী সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ জানান, “ব্রিজটির সমস্যার বিষয়টি আমাদের নজরে এসেছে। মেরামতের জন্য বরাদ্দ পাওয়া গেছে এবং খুব শিগগিরই সংস্কার কাজ শুরু করা হবে।”


এই বিভাগের আরো খবর