দিনাজপুর র্যাব-১৩ পৃথক পৃথক অভিযানে ২৪৪ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদকদ্রব্য ও ৩২৭ কেজি ওজনের বেলে পাথরের খণ্ডাংশ সহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে ।
র্যাব-১৩, সিপিসি-১এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭এপ্রিল রাত সাড়ে দশটায় দিনাজপুর সদর উপজেলার ৫ নং শ্বশরা ইউনিয়নের ভবাই নগর এলাকায় জামাল অটো রাইসমিলের সামনে পশ্চিম পাকা রাস্তায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে বাম পাশের হুকে লাগানো প্লাস্টিকের বস্তায় ৬৬ বোতল এসকাফ ও ৯৯ বোতল ফেয়ার ডিল সহ আসামি মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মুরগি(৩২) এবং মোঃ ফিরোজ কিবরিয়া (৩০)কে গ্রেপ্তার করে। একই দিন রাত সাড়ে বারোটায় সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ সাদিপুর এলাকায় মমিনুল হকের বসত বাড়িতে অভিযান চালিয়ে ৬৬ বোতল এসকাফ ও ১৩বোতল ফেন্সিগ্রিপসহ মোঃ দুলাল হোসেন নামে(৫২) আরো একজনকে আটক করা হয়।
অপরাধ দমনে র্যাব-১৩, এর চলমান অভিযানের ধারাবাহিকতায় জয়পুরহাটের পৌরসভার ৭ নং ওয়ার্ড পাঁচুরচক ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩২৭ কেজি ওজনের বেলে পাথরের খন্ডাংশসহ মোঃ হিটলু বাবু (৪১)ও মোঃ আনোয়ার হোসেন (৫৯)কে গ্রেপ্তার করে।
র্যাব জানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।র্যাব-আরো বলেন যে, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা চোরাচালান বন্ধ ও মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮সহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।