জামালপুরের মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবা সহ দুই মাদককারবারীকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকার মনির হোসেন এর বসত ঘর থেকে ৫শ পিস ইয়াবা সহ দুই মাদককারবারীকে আটক করে মডেল থানা পুলিশ। দুই মাদককারবারী হলেন ১ নং চরপাকেরদহ ইউনিয়নের পশ্চিম চরপাকের দহ এলাকার মৃত মুরাদুজ্জামানের ছেলে নিজাম উদ্দিন (৩৫) ও বাংলা বাজার এলাকার ঠান্ডু মিয়ার ছেলে সুজন মিয়া (২৫)।
জামালপুর জেলা পুলিশ সুপারের অনুপ্রেরণায় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় এর নির্দেশনায় এস আই আতোয়ার রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পাঁচশত পিস ইয়াবা সহ দুই মাদককারবারী কে আটক করে।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিস রায় জানান ৫শ পিস ইয়াবা সহ দুই মাদককারবারীকে আটক করা হয়েছে এবং আটককৃত দুই মাদককারবারী কে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদারগঞ্জে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।