বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী

উন্নত দেশগুলোকে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়। ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য পূরণে উন্নত দেশগুলোকে দ্রুত নির্গমন হ্রাসে উদ্যোগী হতে হবে। একই সঙ্গে প্যারিস চুক্তি অনুযায়ী তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

কপ২৯ সম্মেলনে অনুষ্ঠিত ‘প্রাক-২০৩০ উচ্চাভিলাষ’বিষয়ক বার্ষিক উচ্চপর্যায়ের (মন্ত্রী পর্যায়ের) গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জলবায়ুর জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ প্রতিদিন জলবায়ু পরিবর্তনের বাস্তবতা মোকাবিলা করছে। এই বছর দুটি ভয়াবহ বন্যা বাংলাদেশে ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি করেছে। যা জাতীয় বাজেটের ১ দশমিক ৮ শতাংশের সমান। গত ১৮ মাসে জলবায়ু পরিবর্তনজনিত ১৫টি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। এর মধ্যে ১২ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান মাত্র ০ দশমিক ৪ শতাংশ হলেও দেশটি চরম ক্ষতির শিকার।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ২২ শতাংশ নির্গমন হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ২৭ মিলিয়ন টন নির্গমন শর্তহীনভাবে এবং ৬১ মিলিয়ন টন শর্তসাপেক্ষে কমানোর পরিকল্পনা রয়েছে। এসব লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন ৪৫ বিলিয়ন মার্কিন ডলার নিজস্ব তহবিল এবং ১৩৫ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা।

তিনি বলেন, জলবায়ু ন্যায়বিচারের ভিত্তিতে উন্নত দেশগুলোকে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) শক্তিশালী করতে হবে, বাজার পদ্ধতির ওপর নির্ভরশীলতা কমাতে হবে এবং উচ্চমানের জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ক্ষতি ও ক্ষতিপূরণ মূল্যায়ন এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন প্রাপ্তি’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির জন্য বৈশ্বিক কার্যকরী ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

 


এই বিভাগের আরো খবর