বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাজাবাড়ি বাজারে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত- ১৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অনন্যা ও অনন্যা ক্লাসিক পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিকেল সাড়ে ৩টার দিকে ক্ষতিগ্রস্ত বাস দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিকের একটি বাস এবং ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের আরেকটি বাস ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষটি ঘটে। এতে দুই বাসের চালক গুরুতর আহত হন। এছাড়া যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হন।

আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
স্থানীয় বাসিন্দা সজীব বলেন, “হঠাৎ বৃষ্টির মধ্যে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে সজোরে ধাক্কা দেয়। এতে অনেক যাত্রী আহত হন।

তবে আহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে হাইওয়ে পুলিশ। সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা কোনো বাস পাইনি। একই কোম্পানির দুটি বাস হওয়ায় তারা নিজেরাই বাস সরিয়ে নিয়ে গেছে। এখানে তিন থেকে চারজন আহত হয়েছেন। কোনো নিহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ঘটনাটি হাইওয়ে থানার অধীনে হওয়ায় সেখানে হাইওয়ে পুলিশ কাজ করছে।


এই বিভাগের আরো খবর