বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার

সাড়া ফেলেছে বিদেশি সিরিজ ‘আকাশ জুড়ে মেঘ’

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৪:৪৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন বিনোদন ডেস্ক : জনপ্রিয় তুর্কি সিরিজ ‘লাভ মেকস ইউ ক্রাই’। রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত বাংলায় ডাবিংকৃত সিরিজটি ‘আকাশ জুড়ে মেঘ’ শিরোনামে চ্যানেল নাইনে প্রচার শুরু হয়েছে। প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৫ মিনিট এবং রাত ৯টায় প্রচার হচ্ছে। এরই মধ্যে সিরিজটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

নেটিজেনরা সিরিজটির প্রশংসা করছেন। একজন লিখেছেন, ‘দারুণ একটি সিরিজ। এর প্রধান চরিত্র আমার হৃদয় কেড়েছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনি যদি রোমান্টিক কোনো সিরিজ দেখতে চান, তবে অবশ্যই এই সিরিজটি দেখুন। আবেগময় প্রেমের গল্পে সবাই দারুণ অভিনয় করেছেন।’ শবনম লিখেছেন, ‘সিরিজটি সবার দেখা উচিত।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

নিভৃত একটি পল্লীতে বসবাস করে আদা মারিয়াম ভার্লি নামে মা হারা এক তরুণী। উনিশ বছর বয়েসী এই তরুণীর জীবন-সংগ্রাম ও ভালোবাসার গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনি। ভাগ্যের ফেরে লোভী মামার অত্যাচারে অসহায় হয়ে পড়ে মারিয়াম। বিশেষ করে তাকে বিয়ের জন্য বাধ্য করে তার মামা।

বিয়ে করতে যাবে ঠিক তার আগে রক্ষাকর্তা হয়ে উপস্থিত হয় মা-বাবাহারা আরেক তরুণ ইউসুফ। এরপর তারা গ্রাম ছেড়ে চলে যায় ইস্তাম্বুলে। কিন্তু সেখানে কীভাবে পৌঁছায়, তাদের ভালোবাসা কী পরিণয় পায়? এ প্রশ্নের উত্তর পেতে সিরিজটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।‘আকাশ জুড়ে মেঘ’ সিরিজে আদা ও ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন—জনপ্রিয় জুটি হাফসানূর সানকাক্তুতান ও ডেনিজ কান আকতাস। ‘আকাশ জুড়ে মেঘ’ সিরিজটি পরিচালনা করেছেন বিশ্বখ্যাত তুরস্কের নির্মাতা গোকসেন উসতা। বাংলায় ডাবিং পরিচালনা করেছেন দীপক সুমন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর