শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

বিপিএলের মাঠের লড়াই শুরু হচ্ছে আজ

অনলাইন ডেস্ক :
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। মিরপুর শেরে বাংলায় দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

সন্ধ্যায় আরেকটি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৭টি দল। দলগুলো হল: ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। পুরো টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৪৬টি।

২০১২ সালে বিপিএল মাঠে গড়ানোর পর ব্যাপক আলোড়ন হয়েছিল। দলের নিলাম, খেলোয়াড় নিলাম থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে তাক লাগিয়ে দেয় বিসিবি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিপিএল যেন বর্ণহীন হয়ে পড়েছে। অথচ ‘নতুনভাবে’ শুরু করা বিপিএলের ১১তম আসরটি বর্ণিল হওয়ার কথা ছিল! শুরুর আগের দিন বেশ কয়েকটি দলের অধিনায়ক চূড়ান্ত হয়েছে। কোনও দল তো আগের দিন জার্সিও উন্মোচন করেছে। কারও কারও বিদেশি ক্রিকেটার এখনও আসতেই পারেনি! সবমিলিয়ে নানা অসঙ্গগতি নিয়েই শুরু হচ্ছে বিপিএল।

এবারের বিপিএলে ৭ দলের অংশগ্রহণে মোট ৪৬ ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রপ পর্বের খেলা। অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দু’বার। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে প্লে-অফ। এই পর্বে হবে ৩টি ম্যাচ; কোয়ালিফায়ার-১, এলিমিনেটর ও কোয়ালিফায়ার-২। টেবিলের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার-১। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার-১ এ হেরে যাওয়া দলের। এখানে উল্লেখিত দল দুটির মধ্যকার কোয়ালিফায়ার-২ এ যে দল জিতবে, দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি শেরে বাংলায়।

এক নজরে সাত দলের স্কোয়াড-
ঢাকা ক্যাপিটালস
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন ও আলাউদ্দিন বাবু।

বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।

চিটাগং কিংস
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।

বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।

দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বিদেশি: মোহাম্মদ হারিস, বিলাল খান, সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

খুলনা টাইগার্স
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।

বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।

রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, আজিজুল হক তামিম ও তৌফিক খান।

বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।

সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।

বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও ইকবাল হোসেন ইমন।

বিদেশি: ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর