শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

করলার জুস কী সত্যিই উপকারী? যা বললেন পুষ্টিবিদ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : করলা হচ্ছে তেতোজাতীয় এক ধরনের সবজি। এটি যেমন এক শ্রেণির মানুষের কাছে খুবই পছন্দের খাবার, আবার অনেকের কাছেই ভীষণ অপছন্দের করলা। মূলত তেতো স্বাদের কারণেই অনেকে পছন্দ করেন না করলা। সবুজ রঙেরর এই সবজি আপনার পছন্দ কিংবা অপছন্দ যাই হোক না কেন, এর কিন্তু উপকারিতা অনেক।

করলা বিভিন্নভাবে খাওয়া হয়। কেউ ভাজি করে খান, আবার কেউ তরকারি করে খেয়ে থাকেন। এরই মধ্যে কেউ কেউ আবার করলার জুস বা রস পান করেন। এ নিয়ে বিভিন্ন বিতর্ক থাকতে পারে। করলার রস খাওয়ার ব্যাপারে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজধানীর মিরপুর ইসলামী ব্যাংক হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের পুষ্টিবিদ তাসরিয়ার রহমান। তিনি জানিয়েছেন, করলা হচ্ছে ওষধি গুণসম্পন্ন সবজি। যা শরীরের জন্য উপকারী।

এ পুষ্টিবিদ বলেন, করলায় ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক ও আয়রনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপাদান রয়েছে। করলা যদি বেশি তেল দিয়ে দীর্ঘক্ষণ ভাজি করা হয়, তাহলে এর পুষ্টিগুণ কিছুটা কমে যায়। সেই হিসেবে করলার রস পানে ভালো উপকার মিলে।

করলার জুস করার জন্য প্রথমে ছোট ছোট টুকরো করে বীজগুলো ফেলে দিন। তারপর ব্লেন্ডারে জুস করে নিতে পারেন। এরপর ছাকনির মাধ্যমে রস আলাদা করে পরিমাণ মতো পানি মিশিয়ে পান করুন। প্রয়োজনে স্বাদ বৃদ্ধির জন্য মধু বা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

করলার জুসের উপকারিতা: করলার জুস ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে পলিপেপটাইড পি এবং চারেন্টিন নামের যৌগ উপাদান রয়েছে। যা শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স বৃদ্ধির মাধ্যমে সুগারের মাত্রা হুটহাট বেড়ে যেতে দেয় না করলার জুস। এ জন্য ডায়াবেটিস আক্রান্তদের করলার জুস খাওয়ার কথা বলা হয়।

এদিকে অনেকের ধারণা, করলার রস পানে ডায়াবেটিস, অর্থাৎ সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। কিন্তু প্রকৃত অর্থে এ ধারণা ঠিক নয়। ডায়াবেটিস আক্রান্তরা নিয়ম মেনে খাবার গ্রহণ ও নিয়মিত হাঁটার পাশাপাশি করলার রস পানে উপকারিতা পাবেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত করলার রস পান করা যাবে না। এতে হঠাৎ করেই সুগার লেভেল একদম কমে যেতে পারে।

করলার রসে পানি ও মধু মিশিয়ে পান করলে এতে অ্যাজমা, শ্বাসরোগ, ব্রংকাইটিস ও গলার প্রদাহে কার্যকরী ফল পাওয়া যায়। করলার জুসে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সকালে খালি পেটে এই রস খেলে পেট পরিষ্কার হয় এবং হজম শক্তি বৃদ্ধিতে উপকার মিলে। আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানেও উপাকিরতা রয়েছে।

করলার জুসে বিটা ক্যারোটিন, ভিটামিন এ রয়েছে, যা চোখের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। এসব উপাদান দৃষ্টিশক্তি ভালো রাখে। এ রসে অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান রয়েছে, যা শরীরের কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চর্মরোগ থেকে মুক্তিতে সহায়তা করে। করলার রস রক্ত পরিষ্কার করে এবং উচ্চ রক্তচাপ কমায়।

সতর্কতা : করলার রস বা জুস পান উপকারী হলেও এ ক্ষেত্রে অবশ্যই কিছু ব্যাপারে সতর্ক থাকা উচিত। একটি করলা রস করলে ঠিক যতটুকু হয়, ততটুকুই খাওয়া উচিত; বেশি নয়। অন্তঃসত্ত্বা অবস্থায় এ রস না খাওয়াই ভালো। শিশুদের থেকে দূরে রাখতে হবে। তাদের পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। আবার বড়দের ক্ষেত্রে উপকারের আশায় বেশি পরিমাণে খাওয়া যাবে না। এতে লিভারের প্রদাহ ও ডায়রিয়া হতে পারে। নিয়মিত ওষুধ সেবন করলে করলার রস খাওয়ার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিন। আর টানা এ রস না খাওয়াই ভালো। তিনমাস খাওয়ার পর ১২-১৫ দিন বিরতে নেয়া উচিত।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর