শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নিজের নামে ইস্যুকৃত রাইফেলের গুলিতে নিহত হন কনস্টেবল সম্রাট  জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে -অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর যানবাহনে তেল দিতে নির্দেশনা  বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি : খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি ওয়াই ডাব্লিউ ডি আর সি এর আয়োজনে “জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ: সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর অপরিহার্যতা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত

ওয়াই ডাব্লিউ ডি আর সি এর আয়োজনে “জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ: সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর অপরিহার্যতা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

বাংলাদেশে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা এখনো ৮৫–৯০ শতাংশের বেশি, যেখানে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ গ্যাস, তেল ও কয়লার ওপর নির্ভরশীল। বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ডলার সংকটের কারণে দেশের বিদ্যুৎ খাতে চাপ বাড়ছে। সাম্প্রতিক সময়ে লোডশেডিং, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া এবং শিল্পখাতে উৎপাদন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানির অবদান এখনো মোট উৎপাদনের খুবই কম অংশ (প্রায় ৩–৫ শতাংশ), যা জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

এই প্রেক্ষাপটে “জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ: সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর অপরিহার্যতা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক আজ এনইউএস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটির আয়োজন করে ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি) এবং সহযোগিতা প্রদান করে গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস (জিডব্লিউএস), এনইউএস, এফসিএইচডি, জিডব্লিউইএবি, টিজিডব্লিউএফ ও শিলিড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াই ডব্লিউ ডি আর সি-এর এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ। তিনি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির সম্প্রসারণ এখন সময়ের দাবি। তিনি জোর দিয়ে বলেন, সরকারকে এই খাতে বিনিয়োগ ও বাজেট বরাদ্দ বাড়াতে হবে। অন্যথায় আমাদের দেশ গভীর সংকটে নিমজ্জিত হবে।।

বিশ্বব্যাংকের পরিবেশ প্রকল্পের প্রাক্তন অ্যাডভাইজার এবং ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এফসিএইচডি)-এর নির্বাহী পরিচালক ডঃ এস এম রাজ্জাক তার মূল প্রবন্ধ উপস্থাপনের সময় বর্তমান সমস্যা এবং সমাধানের উপায় সমূহ তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সৌরশক্তিকে একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।

নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডঃ আফরোজা পারভীন তার বক্তব্যে বলেন, সৌরশক্তি শুধু পরিবেশবান্ধব নয়, এটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সৌর বিদ্যুৎ এর ব্যবহার আবাসিক ক্ষেত্রে বৃদ্ধি পেলে বিদ্যুতের উপরে চাপ কমবে যা বাংলাদেশের দেশের কলকারখানা কে চালু রাখতে সহায়তা করবে। শিলিড-এর প্রচার সম্পাদক সেলিনা খাতুন তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে জলবায়ু ও জ্বালানি বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত প্রতিনিধিরা বলেন, তৃণমূল পর্যায়ে সৌরশক্তির ব্যবহার বাড়াতে সহজ শর্তে ঋণ, কারিগরি সহায়তা এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। বৈঠকে বক্তারা একমত পোষণ করেন যে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরশক্তিতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, নীতিগত এবং জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি।

সুপারিশসমূহ:
১. জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তি খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।
২. ছাদভিত্তিক (রুফটপ) সোলার প্রোগ্রাম সম্প্রসারণ এবং নেট মিটারিং সহজ করা।
৩. গ্রামীণ ও অফ-গ্রিড এলাকায় সোলার হোম সিস্টেম ও সোলার পাম্পে ভর্তুকি প্রদান।
৪. বেসরকারি খাত ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর সুবিধা ও নীতিগত সহায়তা বৃদ্ধি।
৫. সৌরশক্তি প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা জোরদার করা।
৬. নারী ও তরুণদের জন্য সৌর উদ্যোক্তা তৈরিতে বিশেষ কর্মসূচি গ্রহণ।
৭. দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনায় নবায়নযোগ্য শক্তির নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়ন তদারকি জোরদার করা।
৮. হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সৌর বিদ্যুৎ সংযোগে ভর্তুকি সহায়তা প্রদান করা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত সময়ের মধ্যে সৌরশক্তি খাতে বাজেট বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণের জন্য।


এই বিভাগের আরো খবর