বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক কসবায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি রাজিব গ্রেফতার সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় জেএসকেএসের সংলাপ অনুষ্ঠিত মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা নবীনগর-রাধিকা সড়কে ট্রাক উল্টে গরুর মৃত্যু, আহত ৩ চকরিয়ায় মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার আনোয়ারায় বদলে যাচ্ছে ভূমি সেবার চিত্র, দালালমুক্ত অফিসে স্বস্তি শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা

আমতলীতে হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মো.মনোয়ার হোসেন মৃধা (৪৫) নামে এক হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার গভীররাতে এঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন মৃধা আমতলী উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের বাসিন্দা মো. জয়নাল মৃধার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠিয়েছে। নিহত তাপস খুরিয়ার খেয়াঘাট বাজারের খাজনা আদায়কারী ছিলেন।
আমতলী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে মো.শামসুল হকের বাড়ি সংলগ্ন খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় মনোয়ার হোসেন পড়েছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে মনোয়র হোসেনকে মুমুর্ষ অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনোয়ারের দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সড়কের পাশে ফেলে রেখে যায় দুবৃত্তরা। পুলিশ ও স্থানীয়দের ধারণা পূর্ব শক্রতার জেরে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রাখে। ঘটনার খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত মনোয়ার হোসেন মৃধা খুরিয়ার খেয়াঘাট বাজের খাজনা আদায়কারী ছিলেন। এর পাশাপাশি তিনি বিদ্যুতের মিস্ত্রীরও কাজ করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নিহত মনোয়ার হোসেন মাদক কেনা বেচা ও সেবনের সাথে জড়িত ছিলেন। ধারনা করা হচ্ছে এ সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। আমতলী সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ খান তাপস জানান, খুরিয়ার খেয়াঘাট হাটের ইজারাদার আমি। আমার সহকারী হিসেবে নিহত মনোয়ার খাজনা আদায় করতেন।
আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় জানান, মনোয়ার হোসেন মৃধার দুই রানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
নিহত মনোয়ার হোনের মা বিউটি বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, মোর পোলাডাওে এইরহম কোপাইয়া মাইর‌্যা হালাইছে মুই এইয়ার বিচার চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, মনোয়ার হেসেনের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে। অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর