গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আগামীকাল শুক্রবার ও শনিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে।
শুক্রবার নিজ বাসভবনে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে প্রধান অতিথি হিসেবে নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়ক উদ্বোধন ও গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শনিবার সকালে শেরপুর ইউনিয়নের শেরপুর তুরন্দীপাড়া এলজিইডি রোড থেকে আব্দুল হাকিম বেপারী বাড়ী ও ভোটকেন্দ্রের সম্মুখ দিয়ে আব্দুর রশিদ মাতব্বরের বাড়ি পর্যন্ত এইচবি রোড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নান্দাইল ইউনিয়নের সাভার মিফতাহুল উলুম মাদ্রাসা থেকে এমডি আব্দুল হাকিমের বাড়ি পর্যন্ত এইচবি রোড নির্মাণে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
ঐদিন বিকালে চরভেলামারী সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরন করবেন। তথ্য প্রতিমন্ত্রীর আগমনে নান্দাইলে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উদ্দীপনা ও উচ্ছ্বাস বিরাজ করছে।